• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার

Reporter Name / ১৭৫ Time View
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব।

নোয়াখালীতে ১৫ মাস বয়সী একটি শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচারের সময় কক্সবাজারের দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র‍্যাব ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ দল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যে সুধারাম মডেল থানাধীন মাইজদী এলাকায় নোয়াখালী-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— তানিয়া আক্তার (৩৩) ও জুলেখা (২২)। তারা উভয়েই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে মোট ৩,৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৩৫২ গ্রাম। এছাড়া একটি বাটন মোবাইল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ও ডিবির একটি দল নোয়াখালীতে অবস্থান নেয় এবং র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী টিম আসামিদের অনুসরণ করে। পরে মাইজদীতে পৌঁছালে যৌথ টিম তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা ১৫ মাস বয়সী শিশুকে সঙ্গে রাখত। প্রতি চালানে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা পেত বলে জানিয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক পাচারচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com