• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয়

সজীব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি / ৭০ Time View
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নিরব নিস্তব্ধ। মঞ্চে আলো-আঁধারে চক্রাকারে বসে আছে ১৩ জন শিল্পী। তবে শিল্পীরা সকলেই শিশু- কিশোর। হলঘরের প্রতিটি আসন দর্শক পরিপূর্ণ। মঞ্চ ঘিরে তিন দিকে দর্শকের আসন ব্যবস্থা। আর একদিকে কলাকুশলীদের স্থান। নিস্তব্ধ পরিবেশে হঠাৎ ঢাকের শব্দ। চকিত সময়ের মধ্যে মঞ্চে ফোকাস। তখন নিশ্চুপ বসে থাকা উৎসুক দর্শকদের দৃষ্টি নিবন্ধ মঞ্চে দিকে। নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ‘পুতুলের বিয়ে’। মঞ্চস্থ এই নাটকে একদল শিশু-কিশোরে অভিনয় ছিল মনমুগ্ধ কর। নাটকে অসীম কুমার মহন্তের কৌশলী নির্দেশনায় বিরতীহীন দৃশ্যের ৪০ মিনিট সময় ছিল দর্শকের কাছে পলকহীন। শুক্রবার রাত ৮টায় নওগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হাতে খড়ি’ নওগাঁ আয়োজিত ও পরিবেশিত নাটকে অভিনয় করে, রুহি, লগ্নজিতা, সপ্তক, দানিয়াল, লুবনো, বাক্য, শুভমিতা, সমাদৃতা, রুপকথা, সুবাইতা, ফারজিন,আব্দুল্লাহ ও পায়েল। নজরুল বর্ষ উপলক্ষ্যে এমন পরিবেশনায় মগ্ধতার বক্যবলি ছিল নাটক দেখতে আসা দর্শকদের মাঝে।

হাতে খড়ি’র সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ বলেন, হাতে খড়ি বরাবরই শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মনে করি সাংস্কৃতির আলো যদি শৈশবেই একটি শিশুর হৃদয়ে জ্বলে ওঠে তবে তার আলো একদিন সমাজকেও আলোকিত করবে।
নির্দেশক আসীম কুমার মহন্ত বলেন, মেধাবী শিশুদের নিয়ে কাজ করার মজাটাই আলাদা। তাদের কারনে কাজী নজরুল ইসলামের কালজয়ী নাটক পুতুলের বিয়ে খুব অল্পদিনের মহড়ায় সম্পূর্ন করা গেছে। হাতে খড়ি’র সাধারন সম্পাদক নওরীন আখতার শারমিন বলেন, শিশুদের মেধা ও সৃষ্টিশীলতার বরুদ লক্ষ করা গেছে। তরা পুতুলের বিয়ে নাটকে মঞ্চে বিস্ফোরন ঘটিয়েছে।
নাট্যনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, বিশেষ অতিথি নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, বিশেষ অতিথি নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নওগাঁর রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিকজন, সাংবাদিক ও সাধারন দর্শক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com