• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে- সাংসদ জাহিদুল ইসলাম

Reporter Name / ১২২ Time View
সোমবার, ১১ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেছেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। তিনি সোমবার বিকালে নওগাঁ সদর উপজেলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বার্ষিক সাহিত্য- সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরোও বলেন, তরুণ প্রজন্মকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছেন আমাদের প্রধানমন্ত্রী। তাই আমাদের শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দিতে হবে। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু’ র সহধর্মিণী হোসনে আরা পঞ্চ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমি সুপারভাইজার এস. এম ওয়াজেদ আলী,নওগাঁ জেলা ছাত্রদলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা, নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি রেজাউল করিম ঝন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দুলু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বার্ষিক সাহিত্য- সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com