• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

সুবর্ণচরে খাল খনন ও নদী ভাঙন এলাকা পরিদর্শন, প্রতিরোধে পদক্ষেপের আশ্বাস

Reporter Name / ১০৭ Time View
সোমবার, ১৮ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার মোঃ আবু সালেহ রিয়াজঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খাল খনন কার্যক্রম ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের এ পরিদর্শনে নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন অতিথিরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা ভাঙনের বর্তমান পরিস্থিতি ও জনদুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী মহোদয় বলেন, নদী ভাঙন রোধে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ ও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথাও জানান।

এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা নদী ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com