June 14, 2026, 4:03 am

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

সীমান্তে আবারও বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। শনিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাদেকুর রহমান’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন পাতাড়ী ড্রেনপাড়া গ্রামের মাঠের মধ্যে থেকে মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদকদ্রব্যগুলো নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার হয়েছে। তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির এই ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। চোরাচালান দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *