• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০১
শিরোনামঃ
রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১ হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা”

সিসি ক্যামেরার ফুটেজে চোর শনাক্ত, মোটরসাইকেল চোর আটক

Reporter Name / ৪৯১ Time View
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় চকবিষ্ণপুর বাজার মেসার্স রাফিয়া টেডার্সের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেল চোরকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়া জেলার আদমদিঘি উপজেলার রামপুরা গ্রামের দিলবর মন্ডলের ছেলে মাসুদ রানা (৩১)কে আটক করা হয়েছে। তবে মোটরসাইকেলটি উদ্ধার করা যায়নি।

জানাগেছে, উপজেলার চকবিষ্ণপুর (কলোনী) গ্রামের একরামুল হকের ছেলে শরিফুল ইসলাম তার ব্যবহৃত ডিস্কভার-১১০সিসি মোটরসাইকেলটি গত ৭ নভেম্বর দুপুরে মেসার্স রাফিয়া টেডার্সের সামনে সামনে রেখে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন তার রাখা মোটরসাইকেলটি নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজে নিশ্চিত হয়ে শরিফুল ইসলাম ১৮ ডিসেম্বর পোরশা থানায় মামলা করলে থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য মাসুদ রানাকে নিতপুর জেলেপাড়া তার শশুড় মৃত লিযাকত আলীর বাড়ি থেকে তাকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, আটক মাসুদ রানাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com