• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

সিলেটে হানি ট্র্যাপ চক্রের দৌরাত্ম্য: অভিযোগের কেন্দ্রে রোমানা আক্তার লিজা, প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়ে

Reporter Name / ১১১ Time View
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ                                                   সিলেট মহানগরীসহ আশপাশের এলাকায় দিন দিন বেড়েই চলেছে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের দৌরাত্ম্য। প্রতারণা, ব্ল্যাকমেইল, অপহরণ ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নানা কৌশলে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছে। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত সম্পর্কের সুযোগ কাজে লাগিয়ে টার্গেট নির্ধারণ করা হয়। পরে আপত্তিকর পরিস্থিতি তৈরি করে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, চক্রটি নিজেদের প্রভাব বিস্তারে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে থাকে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— রোমানা আক্তার লিজা, আনোয়ার হোসেন শরিফ, বাউলি মিন্টু, মকবুল হোসেন, দুলাল আহম্মদ, লিয়াকত হোসেন ও কুতুব উদ্দিন। অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

একটি মামলার অনুসন্ধান করতে গিয়ে আরও বিস্ময়কর তথ্য সামনে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে মামলা বা অপহরণের হুমকি দিয়ে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে।

তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সচেতন মহল বলছে, এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com