• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সিলেটে সাংবাদিকের ছবি ‘এআই’ দিয়ে বিকৃত করে অপপ্রচার: মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

Reporter Name / ১৮৪ Time View
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কক্সবাজার ,টেকনাফ, বিশেষ প্রতিনিধি কামরুল ইসলামঃ
সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক ও এসএ টিভির ভিডিও জার্নালিস্ট,বদরুর রহমান বাবরের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আজ সোমবার (২০ এপ্রিল) সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে এর সত্যতা ও কারিগরি দিক তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার আরজি অনুযায়ী, গত ১১ এপ্রিল উত্তর বালুচর এলাকায় অবৈধ টিলা কাটার একটি সচিত্র প্রতিবেদন এসএ টিভিতে প্রচার করেন সাংবাদিক বাবর। এর জের ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার ওপর ক্ষিপ্ত হয়। চক্রটি পরস্পর যোগসাজশে আধুনিক ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে বাদীর ছবি দিয়ে অশ্লীল ও আপত্তিকর ছবি তৈরি করে ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে ছড়িয়ে দেয়।

মামলায় ৫ জন নামধারী আসামীসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার আসামীরা হলেন:
মৃত সাহেব আলীর ীজালাল উদ্দিন (৫৫), মোশারক আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩০) ও শাকিল আহমদ (২৩), জালাল উদ্দিনের ছেলে আহমদ ইউসুফ ওরফে ইউসুফ আলী ও শাহিন মিয়া (২৬)। অভিযুক্তরা সকলেই সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর জোনাকী আবাসিক এলাকার বাসিন্দা। এছাড়া এই অপপ্রচারে ব্যবহৃত ‘Ma Talukdar’, ‘ব্যাটারী গল্লি’, সিলেট বালুচরের নিউজ’, ‘Princce Masud Aj’, ‘তরা সব কটি দালাল’ এবং ‘ন্যায় বার্তা’ নামক ফেসবুক পেজগুলোর পরিচালকদেরও আসামী করা হয়েছে।

বাদীর আইনজীবী মুহাম্মদ তাজউদ্দীন জানান, “আসামিরা ডিজিটাল প্রযুক্তির চরম অপব্যবহার করে একজন পেশাদার সাংবাদিকের চরিত্র হননের চেষ্টা করেছে। এটি সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর অধীনে একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছি। আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে সিআইডিকে তদন্তের ভার দিয়েছেন।”

ভুক্তভোগী সাংবাদিক বদরুর রহমান বাবর বলেন, “আমি দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সাথে সাংবাদিকতা করছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে যেভাবে সামাজিকভাবে হেয় করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এই ষড়যন্ত্রের পেছনে থাকা মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে ভবিষ্যতে কেউ ডিজিটাল মাধ্যমে এমন নোংরামি করার সাহস না পায়।”

সিলেট সাইবার ট্রাইব্যুনাল আজ শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে সিআইডি-কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com