মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং -রাজঃ ২১৭) ৫ম বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনে কার্যকরী সদস্য পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কার্যকরী সদস্য মো: ওমর ফারুক সিকদার।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সাধারণ শ্রমিকদের কাছে দোয়া, আশীর্বাদ এবং ‘মোমবাতি’ মার্কায় মূল্যবান ভোট প্রার্থনা করছেন।
ওমর ফারুক সিকদার জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “শ্রমিকের অধিকার আমার অঙ্গীকার। পূর্বেও যেভাবে শ্রমিকদের পাশে থেকে সেবা করেছি, আগামীতেও ভোট দিয়ে জয়যুক্ত করলে সাধারণ শ্রমিকদের সার্বিক কল্যাণ ও সেবায় নিজেকে নিয়োজিত রাখব “ইনশাআল্লাহ।
নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি ইউনিয়নের সকল চালক, হেলপার ও শ্রমিক ভাইদের কাছে মোমবাতি মার্কায় ভোট দিয়ে পুনরায় শ্রমিক সেবার সুযোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানান।
https://www.kaabait.com