June 4, 2026, 8:04 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে আম মৌসুমকে ঘিরে উপজেলা সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে। ৩ জুন বুধবার সকালে সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন আম মৌসুমকে সামনে রেখে নওগাঁর সাপাহার সদরে তীব্র যানজট নিরসন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এল জি ইডি) কর্মকর্তা মো: তাহাজ্জত হোসেন,কৃষি কর্মকতা মনিরুজ্জামান টকি,থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।অভিযান পরিচালনায় উপস্থিত থেকে সহযোগিতা করেন জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,সহ সভাপতি জয়নাল আবেদীন,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যম। মূলত সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণের জন্য আগামী ১০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সাপাহার’কে যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের এ উদ্যোগে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *