• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৮
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

সাপাহারে ব্যবসায়ী’দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

Reporter Name / ১৫৪ Time View
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

আলমগীর হোসেন, সাপাহার ( নওগাঁ ) প্রতিনিধি : নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সাপাহার উপজেলার জিরো পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে আম বাগান মালিক, আম ব্যবসায়ী, স্থানীয় দোকানদার ও বণিক সমিতির সদস্যদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেন। পুলিশ সুপার উপস্থিতি ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং উপজেলার শান্তি, নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ সুপার মহোদয় উপজেলার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা, ব্যবসায়িক সুরক্ষা, দোকানদারদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় নাগরিকদের নিরাপত্তা সম্পর্কিত যেকোনো সমস্যা নিবিড়ভাবে খতিয়ে দেখেন। তিনি উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় নেতাদের প্রতি জোর দেন যেন তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহায়তা করেন এবং সামাজিক দায়িত্ব পালন করেন। এ সময় ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার প্রতিটি সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য উৎসাহিত করেন। মতবিনিময় শেষে পুলিশ সুপার আশ্বাস দেন, নওগাঁ জেলা পুলিশ স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সম্পূর্ণ সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com