সাপাহারে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৪ লক্ষ টাকার মাছের ক্ষতি বাবুল আক্ওতার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেরার তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামে পুর্ব শক্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে প্রায় ৪ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
থানায় দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে
চন্দুরা গ্রামের বাসিন্দা মোঃ মামুনুর রশিদ (৩৮) উপজেলাধীন চন্দুরা মৌজার আর এস খতিয়ান
নং-৮২, হাল দাগ নং-৫০২ ও ৫০৩, জমির পরিমানঃ ৯২ শতাংশ এবং খতিয়ান নং ৮৬/১ হাল দাগ ৫০৭ এই
তিন দাগের উপর অবস্থিত ৮৫ শতাংশে জলার একটি পুকুরে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছে।
ঘটনার দিন গত ২৬ মে ভোর ৫:০০ টার দিকে ফজর নামাজের পরে পুকুরে গেলে
প্রতিপক্ষ একই গ্রামের -মৃত বাসেদ আলীর ছেলে দেলোয়ার (৪৭) কে পুকুরে উত্তর দিকে এক হাটু পানিতে নামা অবস্থায় হাতে একটি বোতল সহ দেখতে পায় ও তাকে জিজ্ঞাসা করতেই সে পুকুর থেকে উঠে উত্তর পাড় দিয়ে পালিয়ে যায়। তার পর থেকে পুকুরের একের পর এক
মাছ মরে ভেসে উঠে।
ওই দিন সকাল ১০ টার দিকে ওই পুকুরের প্রায় সকল মাছ মরে ভেসে উঠতে শুরু করে। তিনি জানান ওই পুকুরের প্রায় ৪৫/৫০ মন মাছ মরে যায় এতে তার ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা থেকে প্রায় ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হয় । বিষয়টি গ্রামের লোকজন কে ডেকে দেখালে মাছ গুলো
বিষ প্রয়োগের মাধ্যেমে মারা হয়েছে বলে ধারনা করা হয়।
উল্লেখিত বিষয়ে স্থানী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগের পর থানা পুলিশের এ এস আই হোসেন আলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তিনি জানান।