• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বাবুল আক্তার সাপাহার নওগাঁ / ৮৫ Time View
সোমবার, ৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ”উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপন,আলোচনা সভা,ঋণ,পুরুস্কার ও বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়। বেলা ১১ টায় বিআরডিবি হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

সভায় উপস্থিত থেকে উন্নয়ন মুলক বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, সুফলভোগী রবিউল ইসলাম।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। তাই পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে সুফলভোগীদের মাঝে ঋণ,পুরুস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com