• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

Reporter Name / ১৪১ Time View
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক কাওসার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির এবং আল-হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
বক্তারা তাদের বক্তব্যে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কেবল ভালো ফলাফল করলেই চলবে না, শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে যেতে হবে। তবেই দেশ ও জাতি তোমাদের কাছ থেকে প্রকৃত সেবা পাবে। পরে ৩ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com