• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৮
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

Reporter Name / ৮৯ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মটর শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, অটো চার্জার শ্রমিক, লোড পয়েন্ট শ্রমিক ও খাদ্যগুদাম শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের হাজারো শ্রমিক ও নেতা ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন। র‍্যালি শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। পরবর্তীতে লোড পয়েন্ট কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও শ্রমিক সংগঠন ২৬৫৮-এর সভাপতি জয়নাল আবেদীন। এ সময় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শ্রমিক সংগঠন ২৬৫০ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলাদা ভাবে র‍্যালি ও আলোচনা সভা করেন শ্রমিক ফেডারেশন। শেষে দেশ,জাতি ও বিশ্বের সকল শ্রমজীবী মানুষের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com