• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ৮১ Time View
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর চাচা এবং সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক জিএস আকরামুল ইসলাম পুটুর শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, নাতী ও নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা রোববার বাদ আছর সান্তাহার পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে নওগাঁর দোগাছী গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুন উর রশীদ মামুন, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিকদলের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com