• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা, গ্রেপ্তার ৩

Reporter Name / ১৭১ Time View
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মার্কেট দখলের চেষ্টায় আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সেতু (৪০), সানী (৩৭) ও হাসিবুর রহমান (২৫)। গতকাল রোববার দুপুরে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে পাঠিয়েছে। এর আগে গত ১৯ ফেব্রয়ারী আব্দুল্লাহ আল কাফি নামের এক ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে ওই মার্কেটের ওপর ১৪৪ ধারা জারি হয়।
মার্কেট মালিক ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি বলেন, উপজেলার সান্তাহার মেইন রোডে মেসার্স সপ্তভা শাড়ী বিতান নামে তার এবং নিবিড় বস্ত্র বিতান নামে তার আপন চাচাতো ভাই নাসিফ আরেফিন নিবিরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তাদের চাচা আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মিলে প্রতিষ্ঠান দুটি সহ পুরো মার্কেট দখলের পায়তারা করে আসছিলেন। এমতাবস্থায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আব্দুল্লাহ আল কাফি। গত ১৯ ফেব্রয়ারী বিচারক ওই মার্কেটে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারির আদেশ দেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন আদালত। এরই মধ্যে ১৪৪ ধারা অমান্য করে শনিবার দুপুরে আব্দুর রাজ্জাকসহ তার তিন ছেলে ওই মার্কেট দখল নিতে যান। ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার তিন ছেলেকে গ্রেপ্তার করে।
এ বিষয়েআদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ওই মার্কেটে ১৪৪ ধারা জারি ছিলো। সেটি অমান্য করে দখলের চেষ্টাকরলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের গ্রেপ্তার করে ১৫১ ধারায় কোর্টে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com