• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

সান্তাহারে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৮২ Time View
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার স্টেশন কলোনিসহ বিভিন্ন এলাকায় পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫ টায় পৌর শহরের স্টেশনের কলোনির সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন খান বাচ্চুর সভাপতিত্বে ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহিদুল ইসলাম, সান্তাহার রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পল্লী চিকিৎসক ডালিম হোসেন, আমেনা বিবি, আছমা বেগম, রোমানা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সান্তাহার পৌর কর্তৃপক্ষের অবহেলা ও উদাসিনতা কারনে বিভিন্ন ওয়ার্ডে তীব্র পানি সংকট বিরাজ করছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছে না। এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com