• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২১
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

সান্তাহারে প্যানেল চেয়ারম্যানের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন!

Reporter Name / ১৯৬ Time View
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সান্তাহার (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামে দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে ৪টি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, দেশী টেংরাসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার অর্ধ কোটি টাকা খরচ হয়েছে। মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠে। রাতে কে বা কাহারা আমার ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ দিয়েছে। সকাল বেলা পুকুরে মাছ ভাসতে দেখে প্রতিবেশীরা খবর দিলে এসে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। প্রথমে আমি গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে এসে দেখি বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার লক্ষন দেখা যাচ্ছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো। তাই আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com