• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

সান্তাহারে জাহিদুল ইসলাম বাবলুর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ৯১ Time View
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জাহিদুল ইসলাম বাবলুর বিরুদ্ধে ১৯ শতক আয়তনের একটি পুকুর দখলের অভিযোগ উঠেছে। পুকুরটি সান্তাহার পৌর শহরের বশিপুর মৌজার বাঁশহাটি এলাকায় অবস্থিত।

অভিযোগ রয়েছে, সান্তাহার নতুন বাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম বাবলু ওই পুকুরটি দখলে রেখেছেন। এ বিষয়ে জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুকুরটি তার দাবী করলেও পুকুরটির বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি।
জানা যায়, উপজেলার সান্তাহার বশিপুর মৌজায় ১৯ শতক আয়তনের একটি পুকুর রয়েছে। পুকুরটির সিএস খতিয়ান নম্বর ১৭৯, এসএ খতিয়ান ৪৫০, সাবেক দাগ ১১৩৮ এবং হাল দাগ ২৩৯৩। জমিটি ভুলবশত ১/১ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে। বৈধ কাগজপত্রের ভিত্তিতে জমির প্রকৃত মালিক জহিরুল ইসলাম মাসুদ। ১৯ শতকের ওই পুকুরটি নতুন বাজার এলাকার জাহিদুল ইসলাম বাবলু নামের এক ব্যক্তি জোর পূর্বক ও অবৈধ ভাবে দখলে রেখে অন্য এক ব্যক্তিকে ভাড়া দিয়ে মাছ চাষ করাচ্ছেন। পুকুরটির বিষয় সম্পর্কে বিভিন্ন মাধ্যমে তাকে অবগত করা হলেও তিনি তাতে কোনো কর্ণপাত করছেন না। বরং বেপরোয়া ভাবে পুকুরটি ভোগ দখলে রেখে মাছ চাষের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার কাছে পুকুরটির মালিকানা বা দখলের পক্ষে কোনো বৈধ কাগজপত্রও নেই। এ ঘটনায় বগুড়া আদালতে একটি মামলা দায়ের করেন প্রকৃত জমির মালিক। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও পুকুরটি দখলে রেখে মাছ চাষ অব্যাহত রাখার অভিযোগে প্রকৃত মালিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দখলকৃত ব্যক্তি জাহিদুল ইসলাম বাবলু জানান, পুকুরটির মালিকানার পক্ষে তার কাছে কোনো কাগজপত্র নেই। একই সঙ্গে তিনি পুকুরটির দখলে থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ জমির বিষয়ে তিনি আর কোন মন্তব্য করতে চান না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com