• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

সান্তাহারে অবৈধ ভাবে হোটেল পরিচালনার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ৫১ Time View
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে লাইসেন্স ছাড়াই অবৈধ ভাবে আবাসিক হোটেল পরিচালনার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম এই দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছিল কয়েকটি প্রতিষ্ঠান। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী লাইসেন্স ছাড়া আবাসিক হোটেল পরিচালনার অপরাধে সান্তাহার আবাসিক হোটেলকে ২০ হাজার টাকা এবং সোনারগাঁও আবাসিক হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট হোটেল মালিকদের প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণের নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের আইনবহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো আবাসিক হোটেল পরিচালনার সুযোগ নেই। আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com