• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের কান্ডারী আব্দুর রউফের জনসভায় খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দোয়া অনুষ্ঠান

Reporter Name / ৩৪৬ Time View
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

এস কে কামরুল হাসান সাতক্ষীরা প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এর নির্বাচনী জনসভার পরিবর্তে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বিকালে পারুলিয়া রায়হান চত্বরে দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমার মন খুবই খারাপ। অনেক ভারাক্রান্ত হৃদয়ে আমি দিন অতিবাহিত করছি। আমার নেত্রী আমার মা তিনি আজ খুবই অসুস্থ। মহান আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জাতীয়তাবাদী দল বিএনপি’র কঠিন সময়েও তিনি এদেশ এবং দেশের মানুষকে ভালোবেসে দেশ ছেড়ে যাননি। এখন বিএনপি সুদিন আসছে। হে আল্লাহ তুমি আমার আপোষহীন নেত্রীকে সুদিন দেখার জন্য বাঁচিয়ে রাখো।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব
সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলু জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব যুগ্ন আহ্বায়ক সাবেক মেয়র আখতারুল ইসলাম সহ জেলা ও উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান শরাফী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com