• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০১
শিরোনামঃ
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট,বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের

সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Reporter Name / ৬৫ Time View
শনিবার, ১৩ জুন, ২০২৬

এস কে কামরুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার ১ নং বাঁশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আওয়ামী লীগের দোসর বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল মাস্টারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সরকারি জমি দখল করে পাকা ঘর তৈরি করে আওয়ামী লীগের অফিস হিসাবে ব্যবহার করা হবে এমন তথ্য জানা গেছে ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি খাস জমি দখল করে সেখানে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দুর্নীতিবাজ চেয়ারম্যান মফিজুল মাস্টার।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি মালিকানাধীন ওই জমি স্থানীয় জনগণের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাব খাটিয়ে জমিটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে পাকা ভবন নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যা জনমনে হতাশা সৃষ্টি হয়েছে।

সরকারি জমি উদ্ধার এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো সরকারি জমি দখল করিনি। জমি সংক্রান্ত সকল কার্যক্রম আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে।”
সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে লিখিত আবেদন পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জমি দখলের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের সরকারি প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি দ্রুত তদন্ত করে দুর্নীতিবাজ চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মফিজুল মাস্টারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com