• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

সাতক্ষীরায় বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত আহত ১৫

Reporter Name / ৬০৩ Time View
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

এস কে কামরুল হাসান সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা–খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে ঢাকাগামী একটি পরিবহন রাস্তার পাশে থেমে ছিল। ঠিক সে সময় পিছন দিক থেকে একটি টলি হঠাৎ রাস্তার ওপর উঠে গেলে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই বাসটি সামনের দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দু’ভাগ হয়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে গিয়ে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত জানান, “বাস–ইজিবাইক সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছেন। একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।” নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com