সালমান সাদিক নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রুস্তম আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অর্থঋণ আইনের মামলায় বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, নাটোর কর্তৃক প্রদত্ত *০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামী* এস এম নাদিম মোস্তফা, পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-সাইপাড়া, পোঃ- লালপুর, থানা-লালপুর, জেলা-নাটোর কে ইং ১২/০৭/২০২৬ দিবাগত রাত্রি অর্থাৎ ১৩/০৭/২০২৬ তারিখ রাত্রি ০১.৪৫ ঘটিকার সময় সাইপাড়া গ্রামস্থ আসামির নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করেন এবং নাটোরের লালপুর থানার এএসআই মোঃ আনছার আলী মাদক আইনের মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নাটোর কর্তৃক প্রদত্ত *০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী* মোঃ শিশির, পিতা-মোঃ শামীম আহম্মেদ, সাং-বৈদ্যনাথপুর, থানা-লালপুর, জেলা-নাটোরকে ইং ১২/ ০৭/২০২৬ দিবাগত রাত্রি অর্থাৎ ১৩/০৭/২০২৬ তারিখ রাত্রি ০১.০০ ঘটিকার সময় বৈদ্যনাথপুর গ্রামস্থ আসামির নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করেন।
আসামিদ্বয়কে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
https://www.kaabait.com