মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরায় সরকারি কর্মচারীকে হাতুড়িপেটা, স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের রানিং মেম্বার ও ওয়ার্ড সেক্রেটারি আলী হায়দার এর ছেলে রাজুর বিরুদ্ধে।
গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
হামলার শিকার হওয়া আব্দুল মমিন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বলেশ্বরগাতী গ্রামের আব্দুল মমিন, যিনি মাগুরা মোহাম্মদপুর উপজেলার শিক্ষা অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী এই সরকারি কর্মকর্তা বলেন, আমি একজন সরকারি কর্মকর্তা এবং আমার এলাকার একটি মসজিদের সাধারণ সম্পাদক। তিনি বলেন, মসজিদের কাজ চলছে, রডের দোকানের টাকা পরিশোধ করতে ও পরিবারের কিছু কাজের জন্য ৫ লক্ষ টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়, পরবর্তীতে ইউসুফ সরদারের বাড়ির কাছে এলে আগে থেকেই ওত পেতে থাকা রাজু সহ ১০ থেকে ২০ জন আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে পরবর্তীতে আমার কাছে থাকা পাঁচ লক্ষ টাকা এবং আমার স্ত্রীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যাই। তিনি বলেন, এই রাজু একটি সন্ত্রাসী সে এখনো আওয়ামী ছাত্রলীগের সক্রিয় সদস্য, তার জন্য এলাকাবাসী আতঙ্কিত এর আগেও এমন ঘটনা অনেক ঘটিয়েছে বলে জানিয়েছেন এই ভুক্তভোগি।তিনি বলেন আমরা এর সুষ্ঠু বিচার চাই।
ভুক্তভোগী আব্দুল মুমিনের মেয়ে বলেন, আমার বাবার সাথে তাদের কোন শত্রুতা ছিল না, তারা মূলত টাকা ছিনতাই এর উদ্দেশ্যেই এসেছিল কারণ তারা এই টাকার বিষয়ে আগে থেকেই জানতো। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
ভুক্তভোগীর চাচা জানান, আমার ভাতিজা একজন খুবই ভালো মানুষ সে একজন সরকারি কর্মকর্তা ও এলাকার একটি মসজিদের সাধারণ সম্পাদক। মসজিদের কাজের সকল টাকা পয়সা আমার ভাতিজার কাছেই ছিল এটা ওরা জানতো আর এই টাকা ছিনতাইয়ের জন্যই রাজুসহ ১০ থেকে ২০ জন তার ওপর হামনা চালায়। এই রাজু একজন সন্ত্রাসী, এলাকাবাসী তার জন্য অতিষ্ঠ এলাকাবাসী তার কাছ থেকে নিস্তার চায়।