• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র জোটের প্রার্থী মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে সুলতানা জেসমিন জুঁই।

Reporter Name / ১৯২ Time View
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

শফিক টুটুল, পিরোজপুরঃ
‎ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে সুলতানা জেসমিন জুঁই। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে।

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী সুলতানা জেসমিন জুঁই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি।

‎সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রেরিত এক পত্রের মাধ্যমে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

‎স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন।

‎সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পাওয়ায় পিরোজপুরে বইছে আনন্দের জোয়ার। তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

‎সুলতানা জেসমিন জুঁই তার ফেসবুক পোস্টে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে জানান, সকলের ভালোবাসা ও দোয়ায় আমি আপনাদের সকলের জুই। ইনশাআল্লাহ খুব শিগগিরই সকলের মধ্যে এই আনন্দ ভাগাভাগি করে নিবো।

‎উল্লেখ্য, সুলতানা জেসমিন জুঁই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিগত দিনে মামলা, হামলা ও কারাবরণ করেছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন এই সম্মান তার প্রাপ্য ছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com