• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

শ্রদ্ধা, স্মরণ ও গণতন্ত্রের প্রত্যয় নীলফামারীতে জুলাই শহীদ দিবস উদযাপন

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি / ১৬৬ Time View
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধিঃ         ১৬ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে তাঁদের অবদানের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলার বিশিষ্ট সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও তাঁদের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতির গৌরবময় ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com