• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

শিবচরে দুর্নীতিগ্রস্ত চিকিৎসকের পদায়নের প্রতিবাদে উত্তাল জনতা, মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ১৬৯ Time View
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধি :

মাদারীপুরের শিবচরে দুর্নীতিগ্রস্ত চিকিৎসক ডা. সুজন সাহার পদায়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাধারণ মানুষ। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিতর্কিত ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কোনো চিকিৎসকের হাতে শিবচরের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব দেওয়া হলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা জানান, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এবং সাবেক কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজন সাহার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এমন একজন কর্মকর্তাকে শিবচরে পদায়ন করা হলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

আন্দোলনকারীরা আরও দাবি করেন, ডা. সুজন সাহার সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাসিবাদী দোসরদের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে, যা ইতোমধ্যেই শিবচরের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো অবস্থাতেই তাকে শিবচরে দায়িত্ব নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

অপরদিকে বক্তারা বলেন, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীনের দায়িত্বগ্রহণের পর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দালাল চক্র নির্মূলসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ হঠাৎ করেই তাকে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ডা. ফাতিমা মাহজাবীনের বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা শাহিন শিকদার, পান্নু খলিফা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মহিউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। তারা জানান, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com