• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৩
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

শিক্ষকরা হচ্ছে যুগ পরিবর্তনের কারিগর –নওগাঁর মহাদেবপুরে শিক্ষক সমাবেশ ফজলে হুদা বাবুল

Reporter Name / ৪৪৩ Time View
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি : শিক্ষকদের পেশা অন্য পেশার থেকে আলাদা বৈশিষ্ট্যের। শিক্ষকরা হচ্ছে যুগ পরিবর্তনের কারিগর। মানুষের মস্তিষ্ক পরিবর্তন করার কারিগর। যে মানুষই হোকনা কেন, প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী তিনি শিক্ষককে দেখলে তার সামনে শিক্ষকের আর কাউকে বড় কিছু মনে করে না। এজন্য শিক্ষকদের কিছু জিনিস মেনে চলা উচিৎ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল।
শিক্ষার প্রসার ও গুনগত মান উন্নয়নে নওগাঁর মহাদেবপুরে শিক্ষক সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার এমপিও ও নন এমপিও ভূক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা এর আয়োজন করেন। শনিবার দুপুরে উপজেলার সর্ববমঙ্গলা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরও বলেন, যে দেশে একজন গাড়ির ডাইভারের বেতন হয় ৩০ হাজার টাকা আর একজন শিক্ষকের বেতন ১০ হাজার টাকা। সেই দেশ কখনও উন্নয়ন হবে না । আমি যদি নির্বাচিত হয় তবে হয়তো একজন এমপি হবো। সামান্য এমপি হয়ে তাতে কি করতে পারব বলতে পারছি না। তবে এটুকু কথা দিচ্ছি এই দুই উপজেলায় শিক্ষক কোনদিন অপমানিত হবেনা। শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক নেতা উৎপাত করবে না। কারন এক সময় আমিও শিক্ষকতা পেশায় ছিলাম। তাছাড়া রাজনীতিতে আসার আগে থেকেই আমি শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করেছি। আমার শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার বেশ কিছু প্রতিষ্ঠানে আমি সেই সময় উপবৃত্তি চালু করেছিলাম। আমার বৃত্তি পেয়ে পড়াশুনা করে অনেকে এখন শিক্ষক হয়েছে। আর আমার নেতা তারেক রহমান ৩১ দফার মধ্যে প্রধান দফায় হলো শিক্ষার মান উন্নয়ন।

অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষা অনুরাগী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও শিক্ষক প্রতিনিধিগন বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com