June 4, 2026, 10:18 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা

নওগাঁ প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নওগাঁ-৫ সদর আসনের বিএনপির মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।সোমবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান এবং প্রয়াত নেতাদের আত্মার মাফিরাত কামনা করে দোয়া করেন। এসময়ে নব নির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে। তিনি বলেন, তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের অঙ্গীকারে অবিচল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলস সংগ্রামী একজন রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শিক্ষার উন্নয়ন হয়েছে। কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃঢ়তার কারণে নিপীড়ন ও বাধার মুখেও তিনি আপস করেননি এবং দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। খালেদা জিয়া ছিলেন সারাবিশ্বের গণতন্ত্র প্রিয় মানুষের কণ্ঠস্বর। তিনি আমাদের মাঝে বাহ্যিকভাবে নেই, কিন্তু হৃদয়ে থাকবেন অনন্তকাল।এসময়ে আরও নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আযম রানা, খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *