• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ

সালমান সাদিক নাটোর জেলা প্রতিনিধি / ১৩৪ Time View
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সালমান সাদিক নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে তুহিন (৮) ও তুষার (৪) নামের দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাদের বাবা মরজেম আলী অসুস্থ হয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৮ জুলাই) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে কয়েকদিন আগে মা তুলি বেগম বাবার বাড়িতে চলে গেলে দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন বাবা মরজেম আলী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বড় ছেলে তুহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন একই ধরনের উপসর্গ নিয়ে ছোট ছেলে তুষার অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে ছোট ছেলের মরদেহ বাড়িতে আনার পর বাবা মরজেম আলীও অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর নিহতদের মা তুলি বেগম লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। নিহতদের নানা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com