• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

র‍্যাব পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মারুফ গ্রেফতার!

Reporter Name / ১৮৮ Time View
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয়ে শীতবস্ত্র বিতরণের নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মোঃ মারুফ হোসেনকে (২৯) গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর বাইপাস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৫ ও র‍্যাব-১১ এর একটি যৌথ দল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটি গার্মেন্টসের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে জনৈক ব্যক্তি ফোন করে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ফোনে বলা হয়, র‍্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে এবং এর জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন। চেয়ারম্যান নুরুজ্জামান খান সরল বিশ্বাসে ওই ব্যক্তির দেওয়া ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর থেকেই ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে ১ জানুয়ারি ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা (মামলা নং-০৫) দায়ের করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ (রাজশাহী) এবং র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে গত ৩ জানুয়ারি ১৭:৫০ ঘটিকায় গোদাগাড়ীর গোপালপুর বাইপাস এলাকা থেকে মূলহোতা মারুফ হোসেনকে গ্রেফতার করে। মারুফ গোদাগাড়ী থানার কৃষ্ণবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মারুফ হোসেন প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

​এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় র‍্যাব-৫।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com