• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৪
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহী ১২ বোতল বিদেশী মদ ও একটি মোটরসাইকেল সহ আটক ১

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ৩৬ Time View
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী দেওপাড়া ইউপির চাপাল মোড়ে। রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের উত্তর পাশে এনামুল এর ধানের আড়ৎ এর সামনে পাঁকা রাস্তার উপর ভোর আনুমানিক ০৫:৩০ মি: একজন মাদক কারবারিকে অবৈধ মাদকদ্রব্য ১২ বোতল বিদেশী মদ এবং একটি মোটর সাইকেল সহ একজন আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম মোঃ সুমন রেজা (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গাংগারামপুর গ্রামের টিপু সুলতানের পুত্র।

রাজশাহী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ আশারাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। যানাযায় আটককৃত সুমন রেজা, অবৈধ মাদকদ্রব্য বিক্রয় ও পরিবহনের জন্য একটি মোটরসাইকেল সহ (ক্যারিয়ারে একটি সাদা প্লাস্টিকের বস্তা ঝুলানো অবস্থায়) আসছিল উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ডিবির এসআই (নিরস্ত্র) আশরাফুল ইসলাম ও সঙ্গীও ফোর্সের অভিযানে SEAGRAM’S ROYAL STAG SUPERIOR WHISKY, Made in India. 750 ml. ১২ বোতল বিদেশী মদসহ মোটর সাইকেলটি জব্দ করেন।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ সুমন রেজার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা এবং আরএমপি, রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু করা হয়েছে। আটক কৃত সুমনরেজাকে রাজশাহীর কারাগারে পেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com