• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ

Reporter Name / ১০২ Time View
সোমবার, ১৮ মে, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস (বিআরটিসিসহ) চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে। জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অধীনে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করা হলে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে শ্রমিকরা রাজশাহী বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ সব রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেককে বাস কাউন্টারের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ বিকল্প পরিবহন খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com