বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ পুলিশ-জনতা হাতে, হাত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ" — এই প্রতি পাদ্যকে সামনে রেখে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় শুরু হয়েছে নতুন অধ্যায়। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীর দূরদর্শী নেতৃত্ব, কঠোরতা ও মানবিকতায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে এসেছে আমূল পরিবর্তন।
চলতি বছরের ২৩ জুন তিনি বোয়ালিয়া মডেল থানার দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রমাণ করেছেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। বোয়ালিয়া মডেল থানার ৩০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী অফিসার ইনচার্জ।
দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি থানাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেন। তার প্রধান লক্ষ্য ছিল থানাকে দালমুক্ত, হয়রানি মুক্ত ও সেবামুখী করা। এখন বোয়ালিয়া থানায় এসে সাধারণ মানুষ আগের মতো ভয় বা সংকোচ বোধ করেন না। অভিযোগ নিয়ে আসা প্রতিটি মানুষ যথাযথ সম্মান ও দ্রুত সেবা পাচ্ছেন।
অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ
ওসি মাছুমা মুস্তারী যোগদানের পর বোয়ালিয়া মডেল থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
শহরের বিভিন্ন স্পটে নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। ফলে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি অনেকটাই কমেছে।
রাতের টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানোয় ছিনতাই ও চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে কমেছে।
স্কুল-কলেজ ও
বাজার
এলাকায় নারী
পুলিশসহ টহল
টিম কাজ
করছে। ফলে
ইভটিজিংয়ের
ঘটনা প্রায়
শূন্যের কোঠায়
নেমে এসেছে।
*জনসম্পৃক্ততা ও থানার অভ্যন্তরীণ পরিবর্তন*
ওসি মাছুমা মুস্তারী বিশ্বাস করেন, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। তাই তিনি নিজে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মসজিদের ইমাম, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করছেন। বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল করায় পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে পরিচিতি পাচ্ছে।
তার নেতৃত্বে থানার ভেতরের পরিবেশেও এসেছে বড় পরিবর্তন। কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্ব ভোগীর স্থান নেই। জিডি, মামলা বা অন্যান্য সেবা নিতে এখন আর কাউকে বাড়তি অর্থ খরচ করতে হয় না। থানার প্রতিটি কার্যক্রম এখন ডিজিটাল মনিটরিংয়ের আওতায়।
মাত্র কয়েক মাসের ব্যবধানে বোয়ালিয়া বাসীর মাঝে ফিরেছে স্বস্তি ও আস্থা। ব্যবসায়ী, শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ সবাই বলছেন, ওসি মাছুমা মুস্তারীর কঠোর অবস্থান ও জনবান্ধব কার্যক্রমের কারণেই বোয়ালিয়া এখন আগের চেয়ে অনেক নিরাপদ।
স্থানীয়রা মনে করছেন, ওসি মাছুমা মুস্তারীর মতো একজন দক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তার নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানা অচিরেই রাজশাহী মহানগরের একটি আদর্শ থানা হিসেবে পরিচিতি লাভ করবে।