• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫
শিরোনামঃ
পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ আটক ১

Reporter Name / ১৩৫ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ আটক ১

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকানো ২২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে মোটরসাইকেল যোগে রাজশাহীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। পরে মোটরসাইকেল আরোহীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হেরোইন পরিবহনের বিষয়টি স্বীকার করে।

গ্রেপ্তার ব্যক্তি হাবিবুল্লাহ, তিনি গোদাগাড়ী এলাকার বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের ভেতরে বিশেষভাবে লুকানো একটি টিস্যু ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতরে থাকা তিনটি পলিব্যাগ থেকে মোট ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ করা হয়।

র‌্যাব জানায়, হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com