• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১৮৬ Time View
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মাদকবিরোধী এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। এ সময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে দুইজনকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক তাদের সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও অতিরিক্ত মেয়াদে সাজা ভোগ করতে হবে। অন্যদিকে, অপরাধের মাত্রা বিবেচনা করে অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে আইন অনুযায়ী এই কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com