• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

রাজশাহীর কোর্ট ষ্টেশন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি

Reporter Name / ১৯৫ Time View
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

বাণী ইসরাইল হিটলার রাজশাহী মহানগরঃ

রাজশাহীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার কোর্ট ষ্টেশন চৌরাস্তা মোড়, এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। আজ বিকাল ৪টা থেকে সন্ধা পর্যন্ত এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের সক্রিয় অবস্থানে থাকতে দেখা যায়।
​সরেজমিনে দেখা গেছে, রাজশাহীর কোর্ট ষ্টেশন চৌরাস্তার মোড়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছেন। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই এবং পরিচয় নিশ্চিত করা হচ্ছে। সেনা কর্মকর্তার সাথে কথা বলতে গেলে দায়িত্বরত এক সেনা কর্মকর্তা জনৈক ব্যক্তির সাথে কথা বলছেন এবং পাশে পুলিশ সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।
​জননিরাপত্তায় বিশেষ নজরে,
​কোর্ট স্টেশন চৌরাস্তা মোড়টি জেলা শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়ায় এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরজমিনে গিয়ে জানা যায়, সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করা হচ্ছে। ​সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
​সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
​তৎপরতা বৃদ্ধির ফলে সাধারণ পথচারী ও যাত্রীদের মনে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে। তবে জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা যেন হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com