• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৯
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রাজশাহীতে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ীর মশিউর গ্রেপ্তার,

Reporter Name / ১২০ Time View
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মোঃ মশিউর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডি,এন,সি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নতুন কসবা গ্রাম এলাকায় এই সফল অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম দামকুড়ার নতুন কসবা এলাকায় অবস্থান নেয়।

ভোররাতে সন্দেহভাজন মশিউর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা ৩টি স্বচ্ছ পলিথিনের ব্যাগ থেকে মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের প্রতিটি ব্যাগে ৫০০ গ্রাম করে হেরোইন ছিল।

গ্রেপ্তারকৃত মশিউর রহমান গোদাগাড়ী থানার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com