• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৫
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত এসআই নাসির উদ্দিন তুহিনকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার!

Reporter Name / ১৩৮ Time View
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহী জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন তুহিন পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হয়েছেন। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। তিনি বর্তমানে জেলার বাঘা থানায় কর্মরত রয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন তুহিনকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তিনি পেশাগত জীবনে সততা, নিষ্ঠা এবং মানবিকতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

পুলিশ সুপার তার দিকনির্দেশনায় বলেন,
বলেন, পদোন্নতি মানেই বর্ধিত দায়িত্ব।বাংলাদেশ পুলিশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে পেশাদারিত্বের সাথে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো: শরিফুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন তুহিন তার এই অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com