• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

রংপুর-৩ সদর আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পক্ষে মনোনয়নপত্র নিলেন

Reporter Name / ৬০০ Time View
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

রংপুর অফিসঃ রংপুর-৩ সদর আসন থেকে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ দলের নেতাকর্মীরা।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর-৩ সদর আসনে দলের চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে জাতীয় পার্টি আত্মপ্রকাশ করলো তারা নির্বাচনে অংশ নিচ্ছে। তবে নির্বাচনে সকল দলের জন্য মাঠ সমতল রাখার দাবী দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে। কমিশন যেন সকল প্রার্থীর প্রতি সমানভাবে আইন প্রয়োগ করে। অনেকে বলেছেন জাতীয় পার্টির দূর্গে হানা দেয়া হয়েছে। জাতীয় পার্টির জনপ্রিয়তা হ্রাস না বৃদ্ধি হলো তার প্রমাণ নির্বাচনে দেয়া হবে। আমরা জনগণের দেয়া মতমতের সঠিক প্রতিফলন চাই।
তিনি বলেন, তিনশ আসনে এখনও ভাইটাল প্রার্থী নির্বাচিত হয়নি। সময়ের আগেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দক্ষ, জনপ্রিয়, যারা বিজয়ী হতে পারবেন কিংবা সম্মানজনক ভোট পাবেন এমন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া হবে। আমাদের প্রার্থী তিনশ, আড়াইশ কিংবা দু’শো হতে পারে। আমরা মনেকরি দল সঠিক প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে জাতীয় পার্টি ভাল ফলাফল করবে।
তিনি আরও বলেন, ট্যাগের রাজনীতির কারণে ৫৪ বছরে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল নেই, বিচার বিভাগ কাজ করতে পারছে না। দেশে মবের সংস্কৃতি চালু হয়েছে। দুইশ জনকে নিয়ে মব তৈরী করে যা খুশি তাই করা যাচ্ছে। স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। এখান থেকে দেশকে ঘুরে দাঁড়াতে আরও ২০ বছর সময় লাগবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com