June 15, 2026, 7:36 pm
রংপুর অফিসঃ
রংপুর র্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ মাদক কারবারী আতিকুর রহমান নয়নকে (৫০) গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর ৫টায় কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নয়ন পূর্ব ফুলমতি এলাকার ফজলুল হকের ছেলে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল ফুলমতি এলাকায় মাদক কারবারী নয়নের বাড়িতে অভিযান চালায়। এ সময় নিজ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৭৬ কেজি গাঁজা উদ্ধারসহ নয়কে গ্রেফতার করা হয়। নয়নের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কথা জানিয়েছে র্যাব।