• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪২
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রংপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ কারবারী গ্রেফতার

Reporter Name / ৯৩ Time View
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

রংপুর র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ কারবারী আইন উদ্দীনকে (৫২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আইন উদ্দিন দিনাজপুর কোতয়ালী নুনাইচ কাকিলাদীঘি এলাকার জেলাবদ্দীন মিয়ার ছেলে। পৃথক অভিযানে র‌্যাব ১ হাজার ১১৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, শনিবার সকাল ৭টার দিকে কাকিলাদীঘি এলাকার স্থানীয় এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২৩৪ বোতল আরসিকাফ প্লাস, ২’শ বোতল ফেন্সিগ্রীপসহ ৪৩৪ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়। অপরদিকে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর শেখপুরা ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের (৩৪) বসত বাড়ির পাশর্^বর্তী খালি জায়গায় অভিযান চালিয়ে প্লাষ্টিকের বস্তায় রাখা ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেন্সিগ্রীপ, ১৬৯ বেতাল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com