June 15, 2026, 12:04 am

শিরোনাম :
নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা সান্তাহারে বিদ্যুৎ এর তারে জড়িয়ে প্রান গেল কিশোরের সান্তাহারে রাকিকা আক্তার রাকার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন  শিবিরের ধর্ষণের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় বিল ইজারার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকুরি মেলা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

অঝঝঊঞ প্রকল্পের অর্থায়নে, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইনস্টিটিউট প্রাঙ্গনে জব ফেয়ার (চাকুরীমেলা) অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আবু হামেদ মোঃ জাকারিয়া শাহীদ এর সভাপতিত্বে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব খন্দকার মোঃ নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জব ফেয়ার উদ্ধোধন করেন। এর মধ্যে দিয়ে তরুন প্রকৌশলদের কর্মসংস্থান সৃষ্টি করে উজ্জ্বল ভবিষ্যতের সূচনা হবে বলে প্রধান অতিথি আশা ব্যক্ত করেন। কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চাকুরি মেলায় অংশগ্রহণকারী চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলোকে অধ্যক্ষ মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেন। মেলায় আরও উপস্থিত ছিলেন জনাব ইউসুফ আলী ,চিফ ইন্সট্রাক্টর (টেক/সিভিল) , জনাব এম. এম. শাহজাহান ইসলাম,ইন্সট্রাক্টর (টেক/সিভিল), জনাব মোঃ শহিদুল ইসলাম শাওন ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (টেক/মেকানিক্যাল) প্রমুখ ব্যক্তিত্ব। উক্ত চাকুরী মেলায় চাকুরিদাতা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয় এবং প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থী সরাসরি সাক্ষাত করে অংশগ্রহণ করে। এর মধ্যে তাৎক্ষনিক প্রায় ১০০ জনের চাকুরী নিশ্চিত করা হয়।

(আবু হামেদ মোঃ জাকারিয়া শাহীদ )
অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব)
রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট, রংপুর।
ফোনঃ ০২৫৮৮৮০৯১৮৮ (অফিস)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *