• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৮
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রংপুরে শিক্ষা অফিসারকে ৭ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটক

Reporter Name / ১৩২ Time View
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে শিক্ষা অফিসারকে ৭ লাখ টাকা ঘুষ দিতে এসে মাইদুল ইসলাম নামে এক শিক্ষক আটক হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগম তাকে ঘুষের টাকাসহ পুলিশের হাতে তুলে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মোঃ শাহজাহান আলী।
জানা যায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও তিন কর্মচারীকে এমপিও ভুক্ত করতে গত ৯ ফেব্রুয়ারী শিক্ষা অফিসার রোকসানা বেগমের সাথে তার কার্যালয়ে দেখা করেন মাইদুল ইসলাম। ওই দিন তিনি মাইদুলকে অবৈধভাবে এমপিও ভুক্তির সুপারিশ প্রদানে নাকোচ করে দেন। সোমবার দুপুরে পুনরায় দুপুরে শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগমের কার্যালয়ে আসেন মাইদুল এবং মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে জানান এক শিক্ষকের এমপিওভুক্তির জন্য ৫ লাখ ও তিন কর্মচারীর জন্য আরও ৩ লাখসহ মোট ৮ লাখ টাকা তিনি নিয়ে এসেছেন। বিষয়টি দেখে শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ডাকেন এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেন।
অভিযুক্ত মাইদুল ইসলাম বলেন, আমি কচাইকাটা স্কুলের সাবেক শিক্ষক। ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষক ও তিন কর্মচারীর জন্য ম্যাডামের কাছে আগে এসেছিলাম। তখন তিনি কাজটি না করার কথা জানিয়েছিলেন। পরে একজন বলেছিল যে টাকা-পয়সা দিলে কাজ হতে পারে। সেজন্য আজ ৮ লাখ টাকা নিয়ে এসে ম্যাডামের কাছে কাজটি করিয়ে নিতে চেয়েছিলাম। আমি মানুষের জীবন বাঁচাতে এসেছি। এর জন্য আমার জেল হলে হোক।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগম বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০১৩ সাল থেকে ২১ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভঅবে অনলাইনে জরিপে না থাকতে হবে। এটি না হলে শিক্ষামন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সুপারিশ করার কোন সুযোগ নেই। যদি মন্ত্রণালয় কোনক্ষেত্রে তা শিথিল করে তবে হতে পারে। রংপুর অঞ্চলের এমন ফাইল অনেক পড়ে রয়েছে। তিনি কেন আজ পুনরায় এসেছেন জিজ্ঞাসা করলে তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানায় এমপিও ভুক্তির সুপারিশের জন্য টাকা নিয়ে এসেছেন। পরে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শক্রমে তাকে পুলিশে দেয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহাজাহান আলী বলেন, জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষক মাইদুলকে ৭ লাখ টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com