• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৮
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রংপুরে ভোজ্য তেলের গুদামে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

Reporter Name / ৮০ Time View
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

সরকার নির্ধারিত মূল্যে ভোজ্য তেল বিক্রিসহ অবৈধ মজুদের বিরুদ্ধে রংপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) বিকেলে সংস্থার বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নগরীর সেনপাড়ার মেসার্স এসএস ট্রেডার্স ও গোমস্তপাড়ার আয়াত ট্রেডার্সের ভোজ্য তেলের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি, বোতলের গায়ে তেলের উৎপাদন ও উর্ত্তীণের তারিখ না থাকায় মেসার্স এসএস ট্রেডার্সকে ২০ হাজার এবং আয়াত ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ভোক্তাদের স্¦ার্থ সংরক্ষণ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের দপ্তর থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। সেই সাথে সরকার নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি নিশ্চিত করা হচ্ছে। আজ অভিযানে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। কোন ব্যবসায়ী ভোজ্য তেল অবৈধভাবে মজুদসহ বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com