• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

Reporter Name / ৮৬ Time View
সোমবার, ১ জুন, ২০২৬

 রংপুর অফিস                                                         ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারী, উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ^ দুগ্ধ দিবস পালিত হয়েছে। সোমবার (১ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মুহঃ নাজমুল হুদা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরের ডেপুটি চীফ এপিডেমিওলজিস্ট রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহফুজা আক্তার মুন্নী, রংপুর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, ডেইরী অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলামসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুধ আদর্শ খাদ্য হলেও এর পুষ্টিগুন অনেক মানুষের অজানা। বর্তমনে পরিকল্পিতভাবে ডেইরী খামার তৈরীর ফলে দেশে দুগ্ধখাতের দ্রুত বিকাশ ঘটছে। আধনিক খামার ব্যবস্থপনা, উন্নতা জাতের গবাদি পশু পালন, প্রযুক্তির ব্যবহারের ফলে দুধ উৎপাদন বেড়েছে কয়েকগুন। এতে করে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্রতা হ্রাস ও নারীদের ক্ষমতায় নিশ্চিত হয়েছে। আলোচনা সভায় খামারীরা পশু খাদ্যের মূল্য বৃদ্ধি, রোগব্যাধি নিয়ন্ত্রণে সরকারী সহযোগিতা, দুধ সংরক্ষণ ও বাজারজাতকরণ নিয়ে নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সরকার, বেসরকারী প্রতিষ্ঠান, গবেষক ও খামারীদের সমন্বিত্ব উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এর আগে একটি জনসচেতনতামূলক র‌্যালী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com