• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫১
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রংপুরে দুটি ইটভাটায় ভ্রাম্যান আদালতে ৭ লাখ টাকা জরিমানাসহ চিমনী ধ্বংস

Reporter Name / ৬৮ Time View
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

< রংপুর অফিসঃ                                                     রংপুরে দুটি ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানাসহ চিমনী ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার করা, অ্যাশ-মারকারী সম্বলিত কয়লা ব্যবহার ও ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে করে পরিবেশসহ মানবস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ এর আভিযানিক দল বুধবার দিনভর অভিযান পরিচালনা করে। এতে নিবার্হী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে লালমনিরহাট কালিগঞ্জের গোড়ল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স ব্যতিত মাটি ব্যবহার, মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ মারকারী সম্বলিত কয়লা ব্যবহার, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স নিউ জিএ বিকস্ এর স্বত্ত্বাধিকারী গোলজার হোসেনকে ৫ লাখ টাকা এবং মেসার্স এসএবি ব্রিকসের শহিদুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে রংপুরের তারাগঞ্জে নিবার্হী ম্যাজিস্ট্রেট রেজোয়ান উল ইসলামের নেতৃত্বে মেসার্স হক ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের দায়ে চিমনী ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com