• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রংপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় গ্রেফতার-৪

Reporter Name / ১৪৬ Time View
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

রংপুরে যুবক রাকিব হত্যার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোকানপাটসহ বসতবাড়িতে হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, নগরীর নুরপুরের জহুরুল ইসলামের ছেলে শান্ত (২১), কামাল কাছনা বৈরাগীপাড়ার আরিফ হোসেনের ছেলে রাতুল ইসলাম (২০), আশিক ইসলাম (২১) ও মামুনুর রশীদের ছেলে নাহিদ ইসলাম নিলয় (২৩)। রবিবার (১২ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) হাবিবুর রহমান।
তিনি জানান, নগরীর মাছুয়াপাড়ায় ৯ এপ্রিল রাকিব হাসান নামে যুবক হত্যাকান্ডের ঘটনা ঘটে। এরই জেরে ১০ এপ্রিল রাত ৮টার দিকে ২৫ থেকে ৩০ জন ধারালো অস্ত্র দিয়ে মাছুয়াপাড়ায় কিছু দোকানপাট ও বসতবাড়িতে ভাংচুর চালায়। এ ঘটনায় নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল্লাহ বিন কাশেম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ রবিবার অভিযান চালিয়ে চার আসামীকে গ্রেফতার করে।
উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) হাবিবুর রহমান বলেন, দোকানপাট ও বসতবাড়ি ভাংচুরের মামলায় অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com